শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ মে ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ

জৈন্তাপুরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক

আপডেট টাইম : মে ২৭, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি: বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ২৭ মে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। অভিযানে টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া চটের বস্তাগুলো থেকে বিভিন্ন প্রকার ভারতীয় জর্জেট ও সিল্ক শাড়ী উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় শাড়ীর আনুমানিক মূল্য ৬৩ লক্ষ ৭৩ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কমাণ্ডিং অফিসার (সিও) মোঃ আসাদুন্নবী জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত শাড়ী স্থানীয় তামাবিল শুল্ক অফিসে জমা করা হবে।

শেয়ার করুন