২০ জুন ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ
নিউজ ডেস্ক :: কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ারের নেতৃত্বে ১৯ জুন ৬ নং ওয়ার্ডে সিলেট মহানগর ও জেলা যুব মহিলা লীগের এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়াররুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল মহিলা সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজরীন বেগম শিলা,সভাপতি সিলেট জেলা যুব মহিলা লীগ।আরো উপস্থিত ছিলেন-সুফিয়া ইকবাল,সভাপতি, সিলেট মহানগর যুব মহিলা লীগ,দিনা আক্তার,সাধারণ সম্পাদক, জেলা যুব মহিলা লীগ,ইঞ্জিনিয়ার জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা,সিনিয়র যুগ্ন আহবায়ক,সিলেট মহানগর যুব মহিলা লীগ এবং হাজেরা বেগম, সুমি বেগম,রোকসানা আক্তার, সালেহা বেগম, নাদিয়া, হোসনা,রোকাইয়া বেগম, রুমা চৌধুরী, প্রমুখ।