,

25 April 2022, 12:16 AM

শাহপরাণ ছাত্র ও সমাজকল্যাণ ফোরাম এর ইফতার মাহফিল

আপডেট টাইম : April 25, 2022 12:16 AM



শেয়ার করুন

সিলেট সদর উপজেলার শাহপরাণ ছাত্র ও সমাজকল্যাণ ফোরাম এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার মেজরটিলা বাজারে একটি প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান হোসেন আহমদ চৌধুরী।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আলমাস উদ্দিন। প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুয়াক্কির আহমদ সিদ্দিকী , প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা মোহাম্মদ পুর এর সভাপতি মনজুর আহমদ, সিলেট বিদ্যুৎ বিভাগের সর্টস্নেপ ম্যনাজার আহবাবুর রশিদ চৌধুরী লিমন ও আল আমিন জামেয়ার ইমাম হাফিজ আব্দুল আহাদ। ফোরামের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রাফির পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় ছাত্র ও সমাজ কল্যান ফোরামের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার যুবক ও ছাত্র -তরুণরা এতে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন