৮ জুন ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক, সিলেট ৪ সংসদীয় আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী গোলজার আহমদ হেলাল ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঈদ সাম্য, সম্প্রীতি ও সহমর্মিতার শিক্ষা দেয়। চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ গড়ার ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার সুযোগ এসেছে। তিনি নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশ ও প্রবাসের সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।
গোলজার আহমদ হেলাল জৈন্তাপুরে ঈদের দিন রাতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সোবহান, হাফিজ জুনায়েদ, হাফিজ শোয়াইব ও ছমি আহমদ প্রমুখ।