24 April 2023, 11:22 AM
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাটে মোটর সাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২।
২৩ এপ্রিল (রবিবার) ০২:৩০ ঘটিকায় গোয়াইনঘাট থানাধীন ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের গোয়াইনঘাট-জাফলং রাস্তার বাউরভাগ ব্রিজ নামক স্থানে মোটর সাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় গোয়াইনঘাট নয়াবস্তি পূর্ব জাফলংয়ের মোঃ রেনু মিয়ার ছেলে মফিজ মিয়া (৪৫) এবং একই এলাকার শরিন রায়ের ছেলে সুমেশ রায় (৪০) ও আব্দুর রহমানের ছেলে কাদির মিয়া (৩৮) আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মফিজ মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কোনো গ্রেফতার বা গাড়ি আটক হয় নাই। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ইন্সপেক্টর শ্যামল বণিক।