বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১ এপ্রিল ২০২২, ১:৫০ অপরাহ্ণ

ওসমানীনগরে বাঁচন’র ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

আপডেট টাইম : এপ্রিল ১, ২০২২ ১:৫০ অপরাহ্ণ



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধিঃঃ

“একের রক্ত অন্যের জীবন,রক্ত হোক আত্মার বাঁধন”
এই স্লোগানকে সামনে রেখে আজ ৩১শে মার্চ ২০২২ ইংরেজি বৃহস্পতিবার ওসমানীনগরের সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন “বাঁচন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা”সাদীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা আসক আলী তালুকদার এর সৌজন্যে ঐতিহ্যবাহী সাদীপুর ভাংগাবাজার সংলগ্ন রিভার ভিউ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের সামনে “দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন” ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বাঁচন ওসমানীনগর উপজেলা শাখার সহ-সভাপতি ও সাদীপুর ইউনিয়ন শাখার সভাপতি লায়েছ আহমেদ’র সভাপতিত্বে ও উপজেলা শাখার সহ-সভাপতি রুহুল আমিন রিতুর পরিচালনায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় পর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃমুসলিমা চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভিন, ওসমানীনগর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক নিজাম ভিপি,বাঁচন’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলিম রাজ,উপজেলা স্টুডেন্ট ফোরামের সভাপতি মাহমুদ হাসান,বাঁচন’র উপজেলা সহ-সভাপতি হোসাইন চৌধুরী,সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকী,অর্থ সম্পাদক শাহ মুস্তাক আহমেদ রাজু, কলেজ কার্যক্রম সম্পাদক সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাদীপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব,ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের অন্যতম সদস্য আহমদ মালিক,গজিয়া গ্রামের বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব জনাব আলিম মিয়াসহ সাদীপুরের গ্রামের গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

আরো উপস্থিত ছিলেন বাঁচন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা ওসমানীনগর উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবী নেতৃবৃন্দ।

ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে ব্লাড নির্ণয়ে সার্বিক সহযোগিতায় ছিল সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন,সিলেট।
ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে মোট ৫০০ জনকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।

শেয়ার করুন