৮ জুন ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:জৈন্তাপুর উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।
(৭ জুন রোববার) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এবং ফ্লাড রিকন্ট্রাকশন ইমারজেন্সি এসিসটোন্স প্রজেক্ট (ফ্রিপ)’র আওতায় তিনদিন ব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলা আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন, দেশের খাদ্য উৎপাদনে কৃষকরাই অগ্রনী ভূমিকা পালন করে আসছেন। কৃষি কাজকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। কৃষকদের নিয়মিত মাঠ প্রশিক্ষণ প্রদান এবং মাঠ পর্যায়ে তদারকি কাজ আরও জোরদার করতে তিনি সংশ্লিষ্ট্রদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অলিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, শ্রীপুর চা-বাগানের ব্যবস্থাপক জহিরুল হক, জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আসমাউল হুুসনা, উপজেলা কৃৃষি সম্প্রসারণ অফিসার মনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা কমপ্লেক্সের চত্বর মাঠে আয়োজিত কৃৃষি প্রযুক্তি মেলায় অন্তত ১৫টি স্টল রয়েছে। ৯জুন পর্যন্ত এই কৃৃষি প্রযুক্তি মেলা চলবে।