22 February 2022, 4:55 PM
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখা।
সোমবার সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত সহসভাপতি মির্জা শোয়েব আহমদ, সাংবাদিক পারভেজ আহমদ রাজু, সহ- সভাপতি প্রভাষক মিহির মোহন, সাধারণ সম্পাদক, প্রভাষক তপন চন্দ্র পাল, দপ্তর সম্পাদক আশরাফ হোসাইন সাজু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ আহমদ আসিফ, এয়ারপোর্ট থানা শাখার সহ- সভাপতি তারেক আহমদ চৌধুরী , যুগ্ন সাধারণ সম্পাদক রোটাঃ মোস্তফা হোসেন সম্রাট, রোটারিয়ান আতিকুর রহমান শোয়েব, আশিকুর রহমান, শিপন, তুহিন, রুমেল সহ প্রমুখ
আলোকিত সিলেট/আবীর