শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১ নভেম্বর ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

সিলেটের উন্নয়ন বৈষম্য দূর করতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : নভেম্বর ১, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ



filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

শেয়ার করুন

সিলেটের সাথে উন্নয়ন বৈষম্য দূর করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ‘সিলেট আন্দোলন’ নামক একটি সংগঠনের উদ্যোগে গত শনিবার হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণ থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গত ১৫ বছরে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়নি, সিলেটের পানি সমস্যার সমাধান হয়নি, রেলের টিকেট পাওয়া যায় না এবং রেল লাইন দুরবস্থায় রয়েছে। তিনি বলেন, সার্বিকভাবে সিলেটবাসী উন্নয়ন থেকে বঞ্চিত এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।

কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল ১১টায় সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত একটি অবস্থান কর্মসূচি পালন করা হবে। গত বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় একটি মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় বলা হয়, উন্নয়নের ক্ষেত্রে সিলেট নানাভাবে বঞ্চনার শিকার। এ বিভাগের উন্নয়ন বৈষম্য দূর করতে নগরীর কোর্ট পয়েন্টে ১২ অক্টোবরের সমাবেশ থেকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছিল। আল্টিমেটামের সময়সীমা শেষ হলেও দাবি বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে উল্লেখ করা হয় সভায়।

আরিফুল হক চৌধুরী গত শুক্রবার জুমার বয়ানে সিলেট অঞ্চলের ইমামদের কাছে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।তাছাড়া তিনি মন্দির, গির্জা ও প্যাগোডার দায়িত্বশীলদেরকেও সিলেটের মানুষের ন্যায্য দাবি তুলে ধরতে বলেন।

আরিফুল হক চৌধুরী সভায় আরও জানান, তিনি সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে উপদেষ্টা জানিয়েছেন যে, তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করেছেন এবং বর্তমানে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে আরিফুল হক চৌধুরী রেলের টিকেট ও অবকাঠামো উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, উপদেষ্টা সিলেটের জন্য ১০টি বগি বরাদ্দের আশ্বাস দিয়েছেন, কিন্তু বিমান ভাড়া এখনও উদ্বেগের বিষয়।

তিনি আরও জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রে সিলেট সবচেয়ে পিছিয়ে রয়েছে। ২০২১ সালে সিলেটের রাস্তা-ঘাট সংস্কারের জন্য ২৪শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হলেও স্থানীয় সরকার সচিব আবারও ডিপিপি তৈরি করার নির্দেশ দিয়েছেন, যা হতাশাজনক। বাদাঘাটে ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপনেরও তেমন অগ্রগতি নেই। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, আগামী রমজানে সিলেটে পানির জন্য হাহাকার তৈরি হতে পারে। তিনি মন্তব্য করেন যে, সামগ্রিক পরিস্থিতিতে সিলেটের মানুষের রাজপথে নামা ছাড়া অন্য কোনো উপায় নেই এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।

শেয়ার করুন