শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর (অবঃ) ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন তাঁর সমাধিস্থলে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বীর সেনানীকে স্মরণ করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল যথাযথ সামরিক মর্যাদায় জেনারেল ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ এর মাধ্যমে সম্মান প্রদর্শন করে। শ্রদ্ধা নিবেদন শেষে তার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবির সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন