26 October 2025, 1:38 AM
সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহন এবং প্যাডেল চালিত রিক্সার ভাড়া নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভা শনিবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ -এসএমপি আয়োজিত উক্ত সভায় পুলিশ কমিশনার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে সিলেট নগরবাসীর সুবিধার্থে সিএনজি ও রিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণ করার লক্ষ্যে আলোচনা করেন। এসময় পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে, যাতে চালক ও যাত্রী—উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা হয়।তিনি আরও বলেন,বর্তমানে সিএনজি যানবাহনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক করতে হবে এবং সিএনজিতে সর্বোচ্চ ০৩ জন যাত্রী বহন করতে পারবে। আমরা চাই এই অনিয়মগুলো দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে। তিনি বলেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে।সিএনজিতে ০৩ (তিন) জন যাত্রী পরিবহনের বিষয়টি কার্যকরের তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে। নগরবাসীর যাতায়াত সহজ করতে এবং অবৈধ ও অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়ন্ত্রণে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা,সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, এসএমপি‘র বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও রেজাউল হাসান কয়েস লোদী, সভাপতি, সিলেট মহানগর বিএনপি (ভারপ্রাপ্ত), মুহাম্মদ ফখরুল ইসলাম, আমীর, সিলেট মহানগর জামায়াতে ইসলামী, হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সভাপতি, খেলাফত মজলিস সিলেট মহানগর, আব্দুল্লাহ আল মামুন সুজন, সদস্য সচিব, গণঅধিকার পরিষদ, সিলেট, আব্দুল মালিক চৌধুরী, সভাপতি, সিলেট মহানগর, জমিয়তে উলাম ইসলাম, উমর ফারুক, আহবায়ক, এবি পার্টি, সিলেট মহানগর, মোঃ বিলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক (বাংলা) সিলেট এমসি কলেজ, সিলেট, ফরিদ আহমদ, সভাপতি, সিলেট জেলা শিক্ষক সমিতি, প্রভাষক সরকারী মদন মোহন কলেজ, সিলেট এবং সমন্বয়ক বৈষম্যবিরোধী শিক্ষক জোট, লিয়াঁজো কমিটি, আফতাব চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট, সিভিল সোসাইটি, সিলেট, সৈয়দ আলী আহমদ, লেঃ কর্ণেল (অবঃ), বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেট, ডাঃ শামীমুর রহমান, আহ্বায়ক সম্মিলিত পেশাজীবি পরিষদ, সিলেট, তাহমিনা আহাদ রোজী, জালালাবাদ এসোসিয়েশন নির্বাহী সদস্য, সিলেট,খায়রুল হোসেন, সভাপতি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট, মোঃ জহির হোসেন, পরিচালক ও ট্রেজারার, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর শাখা, মাওলানা হাবিব আহমদ শিহাব, সভাপতি, ইমাম সমিতি, সিলেট মহানগর, আব্দুর রহমান রিপন, সভাপতি, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য মালিক সমিতি, মোঃ জিয়াউর রহমান খান রেজুয়ান, সভাপতি আটাব, সিলেট রকিব খান মাহমুদ, আইন সহায়তা কেন্দ্র (আসক), সিলেট, মোঃ জহিরুল ইসলাম মিশু, আহ্বায়ক, নিরাপদ সড়ক চাই, সিলেট, আমিরুজ্জামান চৌধুরী, সভাপতি, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ, ইকরামুল কবির, সভাপতি, সিলেট প্রেসক্লাব, মোহাম্মদ গোলজার আহমদ, সভাপতি, সিলেট অনলাইন প্রেসক্লাব, এমজেএইচ জামিল দৈনিক জালালাবাদ সিনিয়র রিপোর্টার, চৌধুরী নাজমূল হাসান, আইন সহায়তা কেন্দ্র (আসক), মোঃ জয়নাল আবেদীন (আজাদ) ফটোসাংবাদিক দৈনিক জালালাবাদসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
সভায় বলা হয় সিএনজিতে তিনজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না, যাত্রীদের নিরাপত্তার জন্য উভয় পাশে গ্রিল লাগাতে হবে, সিএনজি ও প্যাডেল রিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে।এ সিদ্ধান্ত কার্যকরের সময় জানিয়ে দেওয়া হবে।এছাড়া পুলিশ কমিশনার আরো বলেন, সিলেট নগরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগিরই সিলেট মহানগরীতে গণপরিবহন ব্যবস্থা চালু হতে যাচ্ছে।