শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ জুন ২০২২, ৯:০৯ অপরাহ্ণ

রাস্তার দাবীতে জৈন্তাপুরে পানিতেই মানববন্ধন

আপডেট টাইম : জুন ১৬, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ



শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি :বুধবার বেলা ১১ টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের জালালবস্তিতে রাস্তার দাবীতে পানিতে দাঁড়িয়েই এক ব্যতিক্রমী মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা যায়, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উত্তর পার্শ্বে ৩০-৩৫ পরিবারে ২৮০-৩০০ জন মানুষের বসবাস।দীর্ঘ ১৭ বছরে মাত্র ৪০০ ফুট রাস্তার জন্য নানা দুর্ভোগে রয়েছে এই এলাকাটির মানুষজন।

এলাকাবাসী আরো জানায়,বৃষ্টি ও বন্যার সময় তাদের দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে যায়।খুব কষ্ট হয় তাদের। এগুলো কেউ দেখছে না।
তারা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে এই রাস্তাটি নির্মাণ করে দেয়ার জন্য জোর দাবী জানান।

শিশু,কিশোর, বৃদ্ধ সহ এলাকার সবাই মানববন্ধনে অংশ নেয়।

শেয়ার করুন