১০ আগস্ট ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার এক বছরের জন্য একটি আংশিক কমিটি অনুমোদিত হয়েছে। গত শনিবার (৯ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত এই আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বি আল মাহমুদ। সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন সৈয়দ মিছবাউল হক মোহন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এনাম আরিয়ান।
কমিটির অন্যান্য নেতাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন এসএম আমীরুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল আমিন ও ইয়াসিন আরাফাত। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আমীর হোসেন জালালি। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিল চৌধুরী, রেদ্বওয়ান হুসেন আসিফ ও আবুল হুসেন তুষার। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাহমুদুল হাসান নাঈম, শাহরিয়ার হোসেন মাহি, ইঞ্জিনিয়ার সাকিল আহমদ, আরমান আহমদ লিমন ও সাইফুর রহমান উজ্জল।
অর্থ সম্পাদক পদে রয়েছেন রুবেল আহমদ মারজান এবং সহ-অর্থ সম্পাদক রেজাউর রহমান। দপ্তর সম্পাদক মোহাম্মদ তামিম আহমদ ও উপ-দপ্তর সম্পাদক মুক্তার আহমদ ইমরান। প্রচার সম্পাদক হুমায়ূন আহমদ ও সহ-প্রচার সম্পাদক এম কে মুসা চৌধুরী। ক্রীড়া সম্পাদক জাহিদ আহমদ চৌধুরী ও সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম শিপন। আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মাহমুদ। ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম ও সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ খান। সমাজসেবা সম্পাদক শফিকুল ইসলাম মাসুম ও সহ-সমাজসেবা সম্পাদক গিয়াস উদ্দিন। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওলী উল্লাহ ও সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ। রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ।
কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন ফারদিন হাসান, আবুল খয়ের, সাজ্জাদুর রহমান, ওলিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মনসুর, বুরহান আহমদ, নুরুল হোসেন ও মো. মওদুদ মুসা।
কেন্দ্রীয় নেতারা জানান, জেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।