বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১০ অপরাহ্ণ

ব্যারিস্টার সামিরাকে গলা টিপে হত্যার হুমকি দিলেন আশিক চৌধুরী

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার :বিএনপি নেতা প্রয়াত আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরীকে গলা টিপে হত্যার হুমকি দিলেন আশিক চৌধুরী।
গালাগালি ও হুমকিতে নিন্দার ঝড় বইছে সিলেটের কানাইঘাটে।আবুল হারিছ চৌধুরীর মেয়েকে গলা টিপে মারার হুমকিতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দেয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৩নংপৃর্ব দীঘির পার ইউনিয়ন এর দর্পনগর গ্রামের বাসিন্দা মরহুম আবুল হারিছ চৌধুরীর আপন ভাই কামাল চৌধুরীর ছেলে রাহাত চৌধুরী বাদী হয়ে গত ২৩ /১/২০২৩ ইং মরহুম আবুল হারিছ চৌধুরী আপন চাচাতো ভাই কানাইঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তাধীন। আবুল হারিছ চৌধুরী ছিলেন কানাইঘাটের কৃতি সন্তান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রধান রাজনৈতিক সচিব।প্রতিমন্ত্রীর মর্যাদায় থাকলেও বিএনপি আমলে তার প্রভাব ছিল গগনচুম্বী। আলোচিত হাওয়া ভবনের কুশীলব ও ক্রীড়নক। তাঁর একমাত্র কন্যা প্রবাসী ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী কে গলা টিপে মারার হুমকি দেন মরহুম আবুল হারিছ চৌধুরী আপন চাচাতো ভাই আশিক চৌধুরী।কানাইঘাটে জনমনে এ নিয়ে ব্যাপক ক্ষোভ ও সোসাল মিডিয়ায় নানান প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাধারণ জনগণ। অভিযোগ থেকে আরো জানা যায়, মরহুম আবুল হারিছ চৌধুরী পিতা মরহুম শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা নিবন্ধন নং৮১১/২০০৩ গ্রাম রাম ধনের মাটি ডাকঘর সড়কের বাজার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজ সেবা অধিদপ্তর এর একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসছে হারিছ চৌধুরীর পরিবার।উক্ত প্রতিষ্ঠান পরিচালনায় জোরপূর্বক সংযুক্ত হন আশিক চৌধুরী।আশিক চৌধুরী এ প্রতিষ্ঠানটিকে তিনি তার রাজনৈতিক সহযোগীদের নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করতে থাকেন। স্বেচ্ছাচারী হয়ে একক নিয়ন্ত্রণে নিয়ে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার পথ বন্ধ করে দেন। এমনকি আয় ব্যয়ের কোন হিসাব নেই, দীর্ঘদিন থেকে অডিট ও নেই এ এতিমখানার। সর্বশেষ হারিছ চৌধুরীর পিতার নামের স্থলে আশিক চৌধুরী তার বাবার নাম সংযুক্ত করেন। আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী দেশে এসে এর প্রতিকার চাইলে আশিক চৌধুরী সামিরা চৌধুরীর উপর ক্ষেপে যান। সম্প্রতি কানাইঘাটে একটি সামাজিক অনুষ্ঠানে আশিক চৌধুরী ব্যারিস্টার সামিরা চৌধুরী কে অকথ্য, অশ্লীল ও কুৎসিত ভাষায় গালিগালাজ করেন এবং ব্যারিস্টার সামিরা কে গলা টিপে হত্যা করার হুমকি দেন। সোস্যাল মিডিয়ার আশিক চৌধুরীর অশালীন বক্তব্য ও হুমকির ভিডিও ভাইরাল হয়েছে।

আশিক চৌধুরী শীতবস্ত্র বিতরণের নামে প্রকাশ্য জনসমাবেশে সাংবাদিক ও সাধারণ মানুষের জনসম্মুখে বক্তব্য দেন। তিনি সরাসরি পরিবারের লোকজন ও সকল শুভার্থীদের বিকৃত অশ্রাব্য ও অশালীন ভাষায় গালাগালি করেন।একই সাথে মারধর গণধোলাই এর হুমকি দেন।তিনি পরিবারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পরিবারের গণমান্য শুভাকাঙ্ক্ষীদের লাঞ্ছনা করে সকলের প্রবেশ নিষেধ ঘোষণা করেন। অন্যথায় মারধরের হুমকি দেন এবং ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী কে গলা টিপে হত্যা করার একাধিক হুমকি দেন।উপস্থিত তার সহযোগীদেরকে এতে সায় দিতে দেখেন মামলার বাদী সহ পরিবারের লোকজন। গত ১৭/১/২০২৩ তারিখে সোসাল মিডিয়াতে সরাসরি সম্প্রচার হয় এবং অতঃপর ভিডিও টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এতে করে আশিক উদ্দিন চৌধুরীর এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনে হতবাক হয়ে পড়েন মরহুম আবুল হারিছ চৌধুরী মেয়ে সহ পরিবারের লোকজন। ফলে তাঁর আপন ছোট ভাই কামাল চৌধুরীর ছেলে রাহাত চৌধুরী বাদী হয়ে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন গত ২৩/১/২০২৩ইং তারিখে। আশিক উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি র তদন্ত চলছে।

এ ঘটনায় সরকারী দল আওয়ামীলীগ ক্ষুদ্ধ হলেও বি এন পি এখনোও নিশ্চুপ।আশিক চৌধুরীর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ , মরহুম নেতা ও মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর মৃত্যুর পর এই খবর গোপন রাখতে লাশ এলাকায় নিয়ে আসতে দেননি আশিক চৌধুরী। সরকার ও তার নিজের দলের কাছে মৃত্যুর খবর নিয়ে মিথ্যাচার করেছেন তিনি। এখন তার(হারিছ চৌধুরী) এতিম কন্যাকে ও আপনভাই কেও গালমন্দ,লাঞ্ছনা ও প্রকাশ্য হত্যার হুমকি বিষয়টি আলোচনা ও ধিক্কারের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আশিক উদ্দিন হারিছ চৌধুরীর বাবার নামে স্থাপিত একটি সরকারি এতিম খানা ও হারিছ চৌধুরীর রেখে যাওয়া যাওয়া জনসেবামূলক সব প্রতিষ্ঠান ও আশিকের কাছে এই উদ্দেশ্যে গচ্ছিত পয়সা কড়ির তহবিল দখল করার নিমিত্তে তিনি এই নোংরা ষড়যন্ত্র করেছেন বলে এলাকাবাসী মনে করছে।

সুশীল সমাজ মনে করে বিষয়টি পারিবারিক গন্ডি পেরিয়ে রাজনৈতিক রূপ নেয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক আরও বলেন তিনি গালাগালি শিখেছেন বি এন পি নেতা ইলিয়াস আলীর কাছ থেকে । এবং এক বছর পর আওয়ামীলীগ গিয়ে বি এন পি এলে তিনি সরকারি প্রতিষ্ঠান টি বি এন পির কাঁধে তুলে দেবেন।বর্তমানে আশিকের কিছু অনুসারী মামলাকারী ও তার শুভার্থীদের নানান হুমকি দিয়ে যাচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ করেন সামিরা চৌধুরীর চাচাতো ভাই তারেক ও রাহাত চৌধুরী।

শেয়ার করুন