শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ মার্চ ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ

সিলেটে বিহঙ্গের ইফতার আয়োজনে যুদ্ধবিরোধী বার্তা

আপডেট টাইম : মার্চ ৪, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: শিশু-কিশোর সংগঠন বিহঙ্গের উদ্যোগে আজ সিলেটের ক্বিন ব্রিজের নিচে ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজন করা হয়। ইরানসহ বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে মুক্তির বার্তা নিয়ে খোলা রাজপথের এই ইফতারে অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অধিকার বঞ্চিত পথশিশু ও শ্রমজীবী মানুষজন। আয়োজনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, বিহঙ্গের কেন্দ্রীয় সম্পাদক তানজিনা বেগম, সিলেট জেলা সংগঠক আয়শা আক্তার, মেহেদী হাসান প্রমুখ। আয়োজনে ‘STOP WAR’, ‘FREE GAZA’, ‘হাত গুটাও মার্কিন’, ‘Imperialism Must Die’, ‘স্কুলে বোমা মেরে কিসের সভ্যতা?’, ‘চাই নির্মল পৃথিবী’ ইত্যাদি স্লোগান সমৃদ্ধ প্লেকার্ড প্রদর্শন করা হয়। সবশেষে যুদ্ধের ভয়াবহতা নিয়ে বক্তব্য রাখেন বিহঙ্গের কেন্দ্রীয় সম্পাদক তানজিনা বেগম।

শেয়ার করুন