৫ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সিলেট -২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। শুক্রবার (৫ জুন) বিকালে উপজেলার দেওকলস ইউনিয়ন বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে ’আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে ওই বৃক্ষরোপন কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধকালে কালে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, পর্যায়ক্রমে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রতিটি অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ রক্ষায় এই ধারা ধারাবাহিকভাবে চলমান থাকবে।কর্মসূচির উদ্বোধনকালে এসময় উপস্থিত ছিলেন ,রাজশাহী মহানগর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুয়েল ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ
সাধারণ সম্পাদক জিল্লুর রহমান , সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদার ,সিনিয়র সহ-সভাপতি গৌছ মিয়া, ইউনিয়ন কৃষকদল সাংগঠনিক
সম্পাদক আবুল হোসেন তালুকদার ,বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ ,উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, জাকারিয়া আহমদ ,আকবর আলী ,রাকিব আলী সমুজ আলী ,মনির হোসেন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।