16 July 2026, 6:48 PM
জৈন্তাপুর প্রতিনিধি:ইমাম উদ্দিন
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।বক্তারা তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন,শহীদদের রক্তের ঋণ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার,মানবিক মূল্যবোধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক,জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা,উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ এবং উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।তাঁদের মধ্যে ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী দীপঙ্কর চক্রবর্তী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন,জৈন্তাপুর রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদুর রহমান, ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ শিকদার, মোহাম্মদ নূর উদ্দিন, মাহমুদ হোসাইন এবং জাতীয় ছাত্রশক্তি জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক তারেকুর রহমান ইলিয়াস। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতিকে নতুন পথ দেখিয়েছে। তাঁদের আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে প্রকৃত শ্রদ্ধা।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সুনন্দা রায় বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুনভাবে এগিয়ে যাওয়ার সাহস ও প্রেরণা দিয়েছে। শহীদদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধকে সমান গুরুত্ব দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাবে এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে আন্তরিকভাবে সহযোগিতা করবে।