,

13 August 2023, 12:15 AM

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ থেকে নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকাসহ ৪ জুয়াড়ি’কে আটক করেছে পুলিশ

আপডেট টাইম : August 13, 2023 12:15 AM



শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে নগদ টাকা, তাসসহ ৪ জোয়াড়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা ও জোয়াড় উপকরন ১০৪ টি তাস জব্দ করা হয়েছে। আটকৃতারা হলেন; দক্ষিণ রায়গড় এলাকার মৃত ফজলু মিয়ার পুত্র শাহজাহান পারভেজ (৫৮) দক্ষিণ রায়গড় লিচু বাগান মৃত নূর উদ্দিনের পুত্র সুহেল আহমদ (৩৯), শিলঘাট সুনারপাড়া এলাকার মৃত হাজী মকবুল আলীর পুত্র আব্দুল হান্নান (৫৫) ও উত্তর রায়গড় এলাকার মৃত হবি চরণ মহন্তের পুত্র মিহির লাল মহন্ত (৬৪) এছাড়া দক্ষিন কানিশাইল এলাকার শাহেদ আহমদ নামের একজন আসামী পলাতক রয়েছে।

আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৯, তাং- ১১/০৮/২৩।

পুলিশ জানায়; গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দেশে এসআই ফায়েজ, এসআই নুর মিয়া, এসআই রাজীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকাদক্ষিণ বাজারের মসজিদ মার্কেটে মিহির লাল মহন্তের মালিকানাধীন ভাই-বোন ক্লথ স্টোর থেকে খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান; আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে পুলিশ সোচ্চার রয়েছে।

শেয়ার করুন