শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ জুন ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ

সিলেটে হচ্ছে চীনা অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতাল

আপডেট টাইম : জুন ৫, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের স্বাস্থ্য খাতে এক বিশাল দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। চীনা অর্থায়নে সিলেটে নির্মিত হতে যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ১০০০ শয্যাবিশিষ্ট একটি বিশ্বমানের হাসপাতাল।

বুধবার (৩ জুন) হাসপাতালটির উপযুক্ত স্থান নির্বাচনের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ হাইটেক পার্ক এলাকা পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। পরিদর্শনের সময় তাদের সাথে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

এই চিকিৎসা সেবাকে আরও উন্নত ও সহজলভ্য করতে এই উদ্যোগ সিলেটবাসীর জন্য একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।

শেয়ার করুন