শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ মার্চ ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ

বার্মিংহামে মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : মার্চ ১৪, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার (বার্মিংহাম):  বার্মিংহামের নর্থ স্মেথিক রিসোর্স সেন্টারে মুসলিম কমিউনিটি এসোসিয়েশন স্মেথিক ও ওয়েস্ট বারমিস ইউনিটের উদ্যোগে এক ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কুরআন তেলাওয়াত করেন বাতুল আমান মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।

তাসলিম অলিদের সঞ্চালনায় এবং জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ড রিজনের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইফ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজানের গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিডল্যান্ড রিজনের দাওয়াহ সেক্রেটারি শাহেদুল ইসলাম এবং সেন্ডোয়েল ব্রাঞ্চের সম্মানিত সেক্রেটারি আলী আহমদ মাসুদ ও সোহাগ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ওয়েস্ট বারমিস ইউনিটের সভাপতি ইউসুফ খান, স্মেথিক শাখার দাওয়াহ সেক্রেটারি এহসানুল হাসান খান রেজা, হামজা ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, অলিউর রহমান, জয়নাল আবেদিন, আকবর আহমদ, সুলাইমান আহমদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন