রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ জানুয়ারি ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ

একারাই গ্রামে তাফসীরুল কোরআন মাহফিল আজ বৃহস্পতিবার

আপডেট টাইম : জানুয়ারি ৫, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ



শেয়ার করুন

আলমগীর আলম:ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের একারাই গ্রামবাসী ও একারাই ইসলামী যূব সংঘের উদ্যোগে ১০তম তাফসীরুল কোরআন  মাহফিল আজ বৃহস্পতিবার বাদ যোহর থেকে মধ্য রাত পযর্ন্ত একারাই জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। তাফসীরুল কোরআন মাহফিলে  সভাপতিত্ব করবেন পর্যায়ক্রমে- মোঃ আব্দুস শুকুর ও মোঃ মুক্তাদির মিয়া । তাফসীরুল কোরআন  মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন  -হয়রত মাঃ মুফতি নিয়ামত উল্লাহ ফারুকী,ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- হযরত মাঃ মুফতি আব্দুল মজিদ,পিরোজপুরী। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন- হযরত মাঃ আবুল ফজল,হবিগঞ্জী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন -হযরত মাঃ আব্দুর রব,শিক্ষক,হযরত শাহজালাল (রহঃ) প্রস্তাবিত কামিল মাদরাসা,ব্রাম্মণগ্রাম। আরো ওয়াজ ফরমাইবেন -হাফিজ ক্বারী মোঃ আব্দুস কুদ্দুস , ইমাম ও খতিব একারাই জামে মসজিদ। হযরত মাঃ আব্দুল আওয়াল,ইমাম ও খতিব পূর্ব একারাই জামে মসজিদ। উক্ত,মহতি মাহফিলে সকলের উপস্থিতি, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে ওয়াজ মাহফিল কমিটির পক্ষ থেকে।

শেয়ার করুন