শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ এপ্রিল ২০২২, ৮:১৬ অপরাহ্ণ

ছাতকে এইট স্টার ফুটবল এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : এপ্রিল ১৯, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি:

ছাতকে হাসনাবাদ অষ্টগ্রাম এইট স্টার ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) রাজাপুর জয়েন্ট কনভেনশন হল রুমে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এইট স্টার ফুটবল এসোসিয়েশনের সভাপতি কালারুকা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান তাজ উদ্দিন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এম এইচ খালেদ ও আব্দুর রহিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব তানভীর আহমদ জাকির,
পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানি, আওয়ামীলীগ নেতা আরশ আলী, নুরুল হক, প্রবাসী মাসুক মিয়া প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, মাহবুব আলম, আমির আলী, এইট স্টার ফুটবল এসোসিয়েশনের কার্যকরী সভাপতি কমর উদ্দিন কবির, সহ-সভাপতি বুরহান উদ্দিন, আবুল হোসেন মনাই, রাইছুল ইসলাম, জহির উদ্দিন জফির, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সেবুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সামছুল হক, দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী, সহ-দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান ছাদি, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মনির হোসেন, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক ওয়ারিছ আলী, প্রচার সম্পাদক সদরুল আমিন, সহ-প্রচার সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সহ-অর্থ সম্পাদক কাওছার আহমদ, ক্রিড়া সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-ক্রিড়া সম্পাদক জুনেল আহমদ, ছফির উদ্দিন সাদ্দাম, সমাজকল্যাণ সম্পাদক আফতাব উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক জিয়াউর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, কার্যকরী সদস্য শাহীন আহমদ, সেলিম আহমদ, আতিক মিয়াসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন