২ মে ২০২২, ১:১৬ অপরাহ্ণ
কবি সুরাইয়া পারভীন লিলি’র কবিতা
সৃষ্টির সেরা আদম জাতি
পাঠিয়েছেন খোদা ভবে,
তাঁর সান্নিধ্য ফিরে পেলেই
জীবন সার্থক হবে তবে।
মামার কাছে ভাগ্না যেমন
অতি আদরের ধন,
আদমজাতি পাঠালেন ভবে
খোদা করলেন সেদিন পণ।
আদমজাতি নবীর উম্মত
করবেন আল্লাহর কাজ,
শয়তান সেতো ছুঁটবে পিছু
পাবে শুধুই লাজ।
আল্লাহর বান্দা নবীজির উম্মত
তাঁরা তো যাবেই একদিন ফিরে,
নামাজ রোজা হজ্ব যাকাত
তাই -ই তো নেবেন নীড়ে।
টাকা পয়সা ধন দৌলত
সে তো ফুটবলেরই মত,
পা পিছলিয়ে পড়ে গেলে
হবে দেহে ক্ষত।
তবুও আল্লাহ্ বলেছেন কোরআনে
আমি করবো সবাইকে মাফ,
দু’হাত তুলে ক্ষমা চাইবেন যখন
দেখাবে না কোন ধাপ।
মাথা নুয়ায়ে মাটিতে তাঁরা
ডাকবে অশ্রুসিক্ত নয়নে,
ক্ষমা করো খোদা ক্ষমা করো মোরে
বলবে শুধু বয়ানে।
লোভ লালসা টাকা পয়সায়
লোভাহিত হবেন যারা,
মহান খোদাকে ভুলে গিয়ে
পথভ্রষ্ট হবেন তারা।
নামাজ রোজা হজ্জ যাকাত
রাখলে স্মরণে,
খোদার সান্নিধ্য পাবেন তাঁরা
পাবেন মরণে।
লেখিকা-কবি,সাহিত্যিক ও গীতিকার।