,

23 January 2026, 8:13 PM

জগন্নাথপুরে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা, গণভোটে অংশগ্রহণে আহবান জেলা প্রশাসকের

আপডেট টাইম : January 23, 2026 8:13 PM



শেয়ার করুন

নিকেশ বৈদ্য:- জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৩ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, হাফিজ মুহিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ ফুজায়েল আহমদ, আবু নেহেরসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মহসীন উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হোসাইন আহমদ, আজিজুর রহমান বকুল, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক হুমায়ূন কবির, তৈয়বুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

সভার আলোচনায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গণভোটের বিষয়ে নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গণভোটে অংশগ্রহণ এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান বলে সভায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন।

শেয়ার করুন