,

27 March 2022, 8:42 AM

ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের নয়া কমিটি

আপডেট টাইম : March 27, 2022 8:42 AM



শেয়ার করুন

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের ৪১তম কাউন্সিলে সভাপতি বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মাহমুদা দীপা নির্বাচিত হয়েছেন।

“হে সাথী, ফসলে শুনেছো প্রাণের গান, দুরন্ত হাওয়া ছড়ায় ঐকতান” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের ৪১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ, ২০২২ সকাল ১২টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ৪১ তম সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ৪১ তম মহানগর সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড আব্দুল কুদ্দুস।
ঢাকা মহানগর সংসদের সভাপতি তাসীন মল্লিকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। সন্ধ্যা সাতটায় মুনীর চৌধুরী অডিটোরিয়ামে শুরু হয় কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল। কাউন্সিল অধিবেশনে অংশ নেন ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন থানা ও কলেজ ইউনিটের নির্বাচিত কাউন্সিলর ও পর্যবেক্ষকরা। রাতে কাউন্সিল অধিবেশন শেষে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দু’টি সদস্যপদ ফাঁকা রাখা হয়, যা কাজের ভিত্তিতে পরবর্তীতে কো-ওপ্ট করে নেয়া হবে।
সন্ত্রাস বিরোধী আন্দোলনে ছাত্র ইউনিয়নের নেতা শহীদ মঈন হোসেন রাজুর স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
ঢাকা মহানগর সংসদের নবনির্বাচিত ৪১ তম কমিটিঃ
সভাপতি: বিল্লাল হোসেন
সহ. সভাপতি: জাওয়াদুল ইসলাম
সহ. সভাপতি: লিমা রাণী চৌধুরী
সহ. সভাপতি: আসিফ জামান
সাধারণ সম্পাদক: সাদাত মাহমুদ
সহ. সাধারণ সম্পাদক: ফয়সাল মাহমুদ
সহ. সাধারণ সম্পাদক: স্বর্ণা আক্তার
সহ. সাধারণ সম্পাদক: তাহমিদ তাজওয়ার শুভ্র
সাংগঠনিক সম্পাদক: মাহমুদা দীপা
কোষাধ্যক্ষ: জুয়েল মিয়া
দপ্তর সম্পাদক: আমিনুল ইসলাম ইমন
শিক্ষা ও গবেষণা সম্পাদক: নাজমুল হাসান ফাহিম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: সামিহা ইসলাম জিনিয়া
সাংস্কৃতিক সম্পাদক: খালেদা আক্তার চাঁদনি
স্কুলছাত্র-বিষয়ক সম্পাদক: ইমতিয়াজ আহসান রাফিন
ক্রীড়া সম্পাদক: অনিক ইসলাম
সমাজকল্যাণ ও পরিবেশ-বিষয়ক সম্পাদক: আরেফিন ইমন
সদস্য: তাসীন মল্লিক
সদস্য: আনিকা হোসেন অহনা
সদস্য: শ্রাবণ চৌধুরী
সদস্য: মৈত্রী ক্যাডেট
সদস্য: জোহরা আক্তার শ্রাবন্তী
সদস্য: আদৃতা রায়
সদস্য: তৌসিফ ইসলাম
সদস্য: মাশরুর ফাইয়াজ
বার্তাপ্রেরক
(আমিনুল ইসলাম ইমন)
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
ঢাকা মহানগর সংসদ

শেয়ার করুন