,

18 January 2026, 5:29 PM

বিশ্বনাথে এসএসসি ব্যাচ-৯৯’র ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট টাইম : January 18, 2026 5:29 PM



শেয়ার করুন

সিলেটের বিশ্বনাথে রামসুন্দর ব্যাচ-৯৯ চ্যারিটি অর্গেনাইজেশনের উদ্যোগে ১ম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতশুক্রবার দিনব্যাপী রামসুন্দর এসএসসি ব্যাচ-৯৯ বিশ্বনাথ’র সহযোগীতায় উপজেলার প্রায় ২শতাধিক অসহায় রোগীদের ফ্রিচক্ষু চিকিৎসা প্রদান ও চোখের সানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশনসহ চিকিৎসা প্রদান করা হবে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেলের প্রধান ডা. সামছুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক এনামুল হকের সঞ্চালনায় প্রধানঅতিথির বক্তব্য দেন রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। প্রধান বক্তার বক্তব্য দেন দিওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উপদেষ্ঠা,
সিলেটের একমাত্র রেটিনা বিশেষজ্ঞ ড. জহিরুল ইসলাম অচিনপুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন রামসুন্দর ব্যাচ- ৯৯’র শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলিম, সুহেল বিন মুজালে, ইউপিসদস্য নজরুল ইসলাম আজাদ, রামসুন্দর ব্যাচ- ৯৯’র শিক্ষার্থী রনজিৎ সরকার, সিতাব আলী, রামসুন্দর ব্যাচ-৯৯’রশিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী রুজেল আহমদ চৌধুরী, সাংবাদিক কামাল মুন্না, যুক্তরাজ্য প্রবাসী বেলাল আহমদ, সফাত উল্লাহউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, সংগঠক মামুন আহমদ, শাহ হোসেন, নুরউদ্দিন, জাহেদ আহমদ, আব্দুর কাইয়ুম,সংগঠক জাকির হোসেন ইমন প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুররহমান।

শেয়ার করুন