১৯ মার্চ ২০২২, ৫:৩১ অপরাহ্ণ
গ্রীন প্লান, সিলেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
গত ১৮ মার্চ শুক্রবার দুপুরে বিশ্বনাথের হাজি মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে গ্রীন প্লান সিলেটের উদ্যোগে এক বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
গ্রীন প্লান সিলেটের চেয়ারম্যান লেখক, গবেষক ও ব্যাংকার মোশতাক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আলী হোসাইনের সঞ্চালনায়
যুক্তরাজ্যের কিতলী টাউন কাউন্সিলের কাউন্সিলার, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউক’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও আনজুমানিয়া ডেথিং সোসাইটির ট্রেজারার নেছার আলী।
বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, গ্রীন প্ল্যান সিলেটের ভাইস চেয়ারম্যান ও বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মো: শাহিন উদ্দিন, হাজি মফিজ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক খন্দকার ফিরোজ আহমদ, গ্রীন প্লানের অর্থ সম্পাদক মো: নাসির উদ্দিন, সিনিয়র সদস্য কবি এখলাছ উর রহমান এখলাছ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: এখলাছুর রহমান নাহিদ, সদস্য মো: আব্দুল করিম ও মো: আব্দুল কাদির জীবন প্রমুখ।
কর্মসূচী শেষে প্রধান অতিথি কাউন্সিলার নেছার আলীকে গ্রীন প্লান সিলেটের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।