24 April 2023, 2:06 PM
সিলেট-৪
(জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুরের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবু সাদাত মো. সুহেল (ডালিম)।
শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর বিশ্বের মুসলমানদের আনন্দ ও উৎসবের দিন।তিনি ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে সামাজিক বৈষম্য দূর করতে সকলের প্রতি আহবান জানান।শুভেচ্ছা বার্তায় ব্যারিস্টার আ,স,ম, সোহেল (ডালিম ) জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।