১ নভেম্বর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
এমরান আহমদঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগের অন্যতম সামাজিক সংগঠন আস-সুন্নাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ অক্টোবর (শুক্রবার) পশ্চিম দক্ষিণভাগ এলাকায় আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ মেয়াদের জন্য হাফিজ আদনান আহমদকে সভাপতি এবং আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সমাজমুখী করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ ইসহাক আলী, জুবেল আহমদ, আমির হোসেন ও জাহেদ আহমদ। সহ-সাধারণ সম্পাদক আকিবুল হক রাফি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিজান আহমদ। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজির আলী, সহ অর্থ সম্পাদক মাছুম আহমদ, প্রচার সম্পাদক মামুন আহমদ, সহ প্রচার সম্পাদক মারুফ আহমদ। দপ্তর সম্পাদক রাফি আহমদ ও সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম। সমাজ কল্যাণ সম্পাদক তায়েফ আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক লিমন আহমদ। তথ্য ও গবেষণা সম্পাদক সিদ্দিকুর রহমান সুবন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক নয়ন আহমদ। ধর্ম বিষয়ক সম্পাদক তানবির আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক একরামুল হক ছামি, সহ সাংস্কৃতিক সম্পাদক হানিফ আহমদ, শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ ইবনে হাফিজ, সহ শিক্ষা সম্পাদক নাহিদ আহমদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন দাইয়ান আহমদ, আদিব আহমদ, মাহফুজ আহমদ, তানজিদ আহমদ, সায়েম আহমদ, নাহিদ আহমদ, সাইদ আহমদ, ইমন আহমদ, তারেক আহমদ ও লায়েক আহমদ।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, নতুন কমিটির সদস্যরা সমাজের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে শিক্ষা, মানবসেবা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উদ্যোগকে আরও জোরদার করবে। এই সংগঠন শুধু নামেই নয়, কাজের মাধ্যমেই সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে এটাই আমাদের অঙ্গীকার। মানবিকতার জায়গা থেকে আমরা সবাই একসাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমাদের লক্ষ্য হবে ঐক্য, দায়িত্ববোধ আর সেবার মনোভাবকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা। দক্ষিণভাগের প্রতিটি তরুণ যেন সামাজিক কাজে যুক্ত হয়, সেটিই আমাদের প্রধান উদ্দেশ্য।
উল্লেখ্য, নতুন নেতৃত্বের হাতে সংগঠনটি আরও সুসংগঠিত ও সমাজকেন্দ্রিক কার্যক্রমে প্রাণ ফিরে পাবে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।