,

13 August 2025, 10:51 PM

সিসিকের ৩৭নং ওয়ার্ডের বড়গুলে মাদ্রাসা শিক্ষক খুন

আপডেট টাইম : August 13, 2025 10:51 PM



শেয়ার করুন

মোস্তফা হোসেন সম্রাটঃ পূর্ব বিরোধের জেরে সকালে মাদ্রাসা যাওয়ার পথে নয়ন আহমদ নামে একজনের সঙ্গে বাকবিতণ্ডা হয় মাওলানা জুবায়েরের।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিলেট নগরীর জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় মাওলানা জুবায়ের আহমদ (৪৮) নামে এক মাদ্রাসাশিক্ষক কে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

নিহত জুবায়ের আহমদ নগরীর ৩৭নং ওয়ার্ডের বড়গুল এলাকার বাসিন্দা এবং স্থানীয় ডা. তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, বড়গুল গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে নয়ন মাদ্রাসার পাশেই মাওলানা জুবায়েরকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তারা বলেন নয়নের পিতা আল আমিন সম্পর্কে নিহতের শালা এবং একটি হত্যা মামলায় আল আমিন জেল খাটেন।

অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল বলেন, পূর্ব বিরোধের জেরে সকালে মাদ্রাসা যাওয়ার পথে নয়ন আহমদ নামে একজনের সঙ্গে বাকবিতণ্ডা হয় মাওলানা জুবায়েরের। এক পর্যায়ে মাওলানা জুবায়েরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় নয়ন। পরে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মাওলানা জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পলাতক নয়নকে ধরতে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন