,

7 August 2025, 4:56 PM

সীমান্তে বিজিবির অভিযান, মহিষ-গরু জব্দ

আপডেট টাইম : August 7, 2025 4:56 PM



শেয়ার করুন

গোপন তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বাধীন সিলেট সীমান্তের বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপি এলাকায় ৫ ও ৬ আগস্ট ২০২৫ তারিখে দুটি পৃথক অভিযান পরিচালনা করে। এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ ও গরু আটক করা হয়। আটককৃত এসব পশুর সিজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।

অভিযান চলাকালে একটি গ্রুপের চোরাকারবারীরা বিজিবির টহলদলের ওপর হঠাৎ হামলা চালালে ১ জন বিজিবি সদস্য আহত হন। পরবর্তীতে র‍্যাব, পুলিশ ও বিজিবির যৌথ সহায়তায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিজিবি সদস্যের ওপর হামলাকারী ১ জন চোরাকারবারীকে আটক করা হয়।

এ ঘটনায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মহিষ ও গরু জব্দ করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন