,

18 May 2022, 12:43 AM

ওসমানীনগরে ব্র্যাক’র সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট টাইম : May 18, 2022 12:43 AM



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি:

ওসমানীনগরের আরটিআইপি- ২ এর অর্থায়নে ব্র্যাক’র সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের অধীন গোয়ালাবাজার কমিউনিটি রোড সেফটি গ্রুপের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তের অধীন আর টি আই পি-২ এবং ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি যৌথভাবে দেশের ১৫ জেলার ১৫ উপজেলার মধ্যে ওসমানীনগর উপজেলায় সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্প বাস্থবায়ন কাজ পরিচালিত হচ্ছে।
আজ মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলার গোয়ালাবাজার ইউপি হল রুমে ব্র্যাক সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান নবীগঞ্জ প্রকল্পের ফিল্ড কমিউনিকেটর শফিকুল ইসলামের সহযোগিতায় ও ওসমানীনগর প্রকল্পের ফিল্ড কমিউনিকেটর শেখ সোবহানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন উপজেলা রোড সেফটি কমিটির সদস্য সচিব, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া। প্রশিক্ষণে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জন প্রতিনিধি, মসজিদের ইমাম, অবসরপ্রাপ্ত শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, পল্লী চিকিৎসক, বাজার পরিচলানা কমিটির সভাপতি, মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন