বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ মে ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

সিলেটে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন

আপডেট টাইম : মে ২৭, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ., সিলেট) এর আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির পরিচালনায় ‘‘দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৪-২০২৫’’ এর শুভ উদ্বোধন গত ২৬ মে ২০২৫ সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সিলেটের জেল প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে লীগের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান ও ওয়াহিদ উমায়ের, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু এবং কার্যনির্বাহী সদস্য মোঃ সাদেক আহমদ, মহিউদ্দিন রাসেল ও মোঃ আজিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সভাপতি আক্কাছ উদ্দিন আক্কাই, সম্পাদক রাফায়াত মালিক রাফি, সহ-সভাপতি আনোয়ার হোসেন মানিক ও সদস্যবৃন্দ অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, নাসির উদ্দিন, মির্জা মোঃ সম্রাট হোসেন, রাজা চৌধুরী, সোহেল রানা, রিয়াজ উদ্দিন ও মোঃ মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রাক্তন ক্রীড়াবিদ ও কোচ প্রবীর রঞ্জন দাস ভানু বাবু, এন.কে.দে, মহসিন আহমদ, মোঃ দুলাল হোসেন, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সদস্য-সচিব আব্দুল আজিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, ফুটবল কোচ খালেদ আহমদ, সাবেক ক্রীড়াবিদ সায়েফুজ্জামান সায়েম, খালেদ আহমদ ও ইমতিয়াজ আহমদ জগলু প্রমুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব দি এইডেড হাই স্কুল, সিলেটকে ৬-০ গোলে পরাজিত করে। হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের ০৯ নং জার্সিধারী খেলোয়াড় নাইম প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তাঁকে পুরস্কার প্রদান করেন অ্যাডভোকেট সাঈদ আহমদ ও আবুল কাশেম। ম্যাচটি সৈয়দ ফয়েজ আহমদ, গুলজার আহমদ, লুকু মিয়া ও মোঃ আব্দুল বাসিতের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপুল চন্দ্র তালুকদার।

২৭ মে ২০২৫ তারিখে অগ্রদূৎ ক্রীড়া চক্র ও শহীদ বাছির অগ্রগামী ক্লাবের মধ্যে লীগের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। লীগ কমিটির পক্ষ থেকে সিলেটবাসীকে মাঠে এসে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন