শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ এপ্রিল ২০২৩, ১:২৬ পূর্বাহ্ণ

অবৈধভাবে পাথর উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ৫ টি মেশিন জব্দ

আপডেট টাইম : এপ্রিল ১১, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সারী নদীর লালাখাল জিরো পয়েন্ট অবৈধভাবে পাথর উত্তোলনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫ টি মেশিন জব্দ করা হয়েছে।

১০ এপ্রিল (সোমবার) সকাল ১১ টায় সারী নদীর লালাখাল জিরো পয়েন্ট অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-বশিরুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস সহ পুলিশ টিমের অন্যান্য সদস্যবৃন্দ।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম জানান, অভিযানের সময় ঘাটে পৌঁছামাত্র অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা খবর পেয়ে মেশিন নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৫ টি মেশিন জব্দ করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন