শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ জুলাই ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ

সিলেট ট্যুরিস্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী পালন

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ



শেয়ার করুন

ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। ২৬ জুলাই বুধবার বিকালে গোয়াইনঘাট উপজেলার পর্যটন স্পট রাতারগুলবন সংলগ্ন রাতারগুল গ্রামে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন ক্লাব সদস্য ও অতিথিবৃন্দ।
এসময় ক্লাব সভাপতি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর পরিচালনায় বৃক্ষরোপনপূর্ব এক সংক্ষিপ্ত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের এএসআই ক্ষিরোদ চন্দ্র, বক্তব্য রাখেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল কবির ও রাতারগুল মাঝেরঘাট মাস্টার হারিছ মিয়া।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাহ রুম্মানুল হক, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের এএসআই রেখা রানি, নায়েক ইফতেখার হোসেন ও শামিমা বেগম, ক্লাবের ভ্রমণ বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন, সাবেক কার্য্য নির্বাহী সদস্য বদরুল ইসলাম মিলন, আপ্যায়ন সম্পাদক রাহাত খান, সহ-আপ্যায়ন সম্পাদক কুতুব উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা জান্নাতুল রুমা, সহ- প্রচার সম্পাদক পুর্নব্রত পাল রতন, সিনিয়র সদস্য খয়রুল ইসলাম, মনোয়ার হোসেন, ফজলু মিয়া, , বিশিষ্ট মুরব্বী আরব আলী, আমীর আলী, মিনহাজ উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন আমাদের নিজেদের স্বার্থে এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণ করতে হবে। গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। একটি সুন্দর সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা বলেন সিলেট ট্যুরিস্ট ক্লাব প্রতিবছরই বৃক্ষরোপন কর্মসূচী পালন করে। পরিবেশ এবং প্রতিবেশের ক্ষতি না করে ভ্রমণ করতে উৎসাহিত করে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন