শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ জুলাই ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ

ভাটেরা জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট টাইম : জুলাই ১, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ



শেয়ার করুন

আজ শুক্রবার নির্মাণাধীন ভাটেরা চ্যারিটি জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও কানাডায় নিবন্ধিত় চ্যারিটি প্রতিষ্ঠান Innovative Care And Support (ICAS) এর সহযোগিতায় বন্যা দুর্গত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে ১১২০ ( এক হাজার একশত বিশজন) রোগীকে প্রেসক্রিপশন ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ জন অভিজ্ঞ ডাক্তার রোগীদেরকে প্রেসক্রিপশন প্রদান করেন। স্থানীয় ৬০ জন স্বেচ্ছাসেবক, ৮ জন ফার্মাসিস্ট, হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ রোগীদেরকে অভ্যর্থনা ও সেবা প্রদান করেন। অভ্যর্থনা, শৃঙ্খলা, অতিথি, চেম্বার ব্যবস্থাপনা, ফার্মেসি ও খাদ্য বিভাগে স্বেচ্ছাসেবকরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ক্যাম্প আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ভাটেরার কৃতিসন্তান সাবেক সচিব মিকাইল শিপার।

রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ভাটেরা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা: আহমদ আল আলামিনের এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার এবং অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভূঁইয়া, ভাটেরা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

সার্জারি বিভাগ, মহিলা বিভাগ, নাক কান গলা বিভাগ, নিউরোলজি বিভাগ, চক্ষু বিভাগ, শিশু বিভাগ ও দন্ত বিভাগে রোগী দেখেন প্রফেসর ডাঃ আহমদ আল আমিন, প্রফেসর ডাঃ সাঈদ এনাম, ডাঃ নাহিয়ান সাবির, ডাঃ এইচ এম ইকবাল হোসেন, ডাঃ আলিম উদ্দিন, ডাঃ মেহেদী আহমদ, ডাঃ রুহুল আহমদ, ডাঃ সাদি হাসান, ডাঃ খালেদ রকিব, ডাঃ জাকওয়ান রাদি, ডাঃ ফাহমিদা জাহান প্রিতা, ডাঃ ফেরদৌসী জান্নাত অমি, ডাঃ মারজানুল ফেরদৌস, ডাঃ কুলসুমা রহমান বুশরা, ডাঃ মাশকুরা তানিম,ডাঃ তাফহিম আহমদ রিফাত, ডাঃ শাহীন আহমদ, ডাঃ সাঈদ তাসনুম সামী, ডাঃ আবিদুল হক আবিদ, ডাঃ ইসতারি হালদার মারতা, ডাঃ বিলকিস সুরাইয়া তারিন, ডাঃ মোঃ আব্দুস সামাদ, ডাঃ ফজলে রাব্বী নাহিদ।

নির্মাণাধীন ভাটেরা জেনারেল হাসপাতাল ভবনের নিচতলায় মোট ২২ টি কক্ষে ডাক্তার চেম্বারের ব্যবস্থা করা হয়। সামনের দিনগুলোতে হাসপাতালের পক্ষ থেকে মানব সেবায় অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন হাসপাতালে কর্মকর্তাবৃন্দ। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রজেক্ট ডাইরেক্টর মুহাম্মদ জাফর উল্লাহ, আহমদ সামিন জাওয়াদ, এজাজ আহমেদ খান ও জাহেদ হোসেন।

শেয়ার করুন