২৬ জুন ২০২২, ৪:০৩ অপরাহ্ণ

সুরাইয়া পারভীন লিলি
পিতার অর্জিত মানচিত্র খচিত ভূখন্ড
সুযোগ্য কন্যা করলেন জয়,
জীবন থাকতে দিবেন না হতে
কিছুতেই তার ক্ষয়।
বিয়াল্লিশ স্পেনে তৈরী সেতু
পদ্মাসেতু যার নাম,
বহুমুখী সেতু পদ্মাসেতু
দিবেন বিশ্বে দাম।
তলাবিহীন ঝুড়ি নামে যে দেশ
চিনতো সারা বিশ্বে,
পদ্মাসেতুর উন্নয়নে সেই দেশ
মধ্য আয়ের দেশ হয়েও….
এখন হবে বিশ্বের শীর্ষে।
করবো উন্নয়ন গড়বো দেশ
পদ্মা সেতুর বাংলাদেশ,
মিথ্যা অপবাদ ধুঁয়ে মুছে সব
দুর্নীতিবাজ করবো ছাপ।
দুর্নীতিবাজদের হবে না ঠাই
পালিয়ে তারা যাবে কোথায়?
ঘুরে ফিরে বাংলার মাটিতে
আস্হানা হবে মুক্তিবাহিনীদের ঘাঁটিতে।
বিশ্বাস ঘাতকতা ছেড়ে দাও
আল্লাহর নামে শপথ নাও,
রাখে আল্লাহ্ মারে কে
সবই আল্লাহর কুদরতি যে,
এই পৃথিবীর সবই মিছে আল্লাহর কলম সবার শীর্ষে।