বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ আগস্ট ২০২২, ২:৫৩ অপরাহ্ণ

দোয়ারাবাজার সমিতির জাতীয় শোক দিবস পালন

আপডেট টাইম : আগস্ট ১৬, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শমশের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ছায়াদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য সিলেটের সরকারি কৌশুলী (জিপি) এডভোকেট মোঃ রাজ উদ্দিন, বিশেষ অতিথি সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, বিশেষ অতিথি বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, বিশেষ অতিথি রাজা জি সি হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুমিত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট আকমল খান, মোহন লাল দাশ মৃদুল, আতিকুর রহমান, দেওয়ান আশিদ রাজা চৌধুরী, মোঃ জাবেদ নকিব, মোহাম্মদ ছায়াদ মিয়া, রোটারিয়ান আব্দুল বাছিত, প্রভাষক আলমগীর হোসেন, ছয়ফুল আলম, মনির হোসেন, কবি সাংবাদিক সাদিক হোসেন এপলু প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন মিলন কান্তি দে, ফয়জুর রহমান,এম এইস আদর, কাজী মুহিবুর রহমান সুমন প্রমুখ।
সভায় পবিত্র কুরআন থেকেই তেলওয়াত করেন দোহালিয়া ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি সাইফুদ্দীন ও দোয়া পরিচালনা করেন সমিতির সভাপতি মোঃ শমশের আলী।
রাজা জি সি হাইস্কুলে ১৫ ই আগষ্ট রাত ৮ ঘটিকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আত্মার মাগফেরাত কামনা করেন ও পলাতক খুনিদের দেশে ফেরত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন