শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ এপ্রিল ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা এবং সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : এপ্রিল ২৫, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

২৫ এপ্রিল সোমবার সকাল ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদ, ইউপি চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, মোঃ ফখরুল ইসলাম, মোঃ সুলতান করিম, মোঃ বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

শেয়ার করুন