25 March 2022, 2:20 AM
স্টাফ রিপোর্টার : সিলেটের স্থানীয় আঞ্চলিক পত্রিকা দৈনিক আলোকিত সিলেট এর প্রধান প্রতিবেদক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি নূরুদ্দীন রাসেল।তিনি একাধারে একজন কবি,লেখক,নাট্যকার ও দক্ষ সংগঠক।দীর্ঘদিন থেকে তিনি জাতীয় ও স্থানীয় অনেক পত্রিকায় বিভিন্ন পদে নিষ্ঠা,কর্মদক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বর্তমানে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক, আইপি চ্যানেল বায়ান্ন টেলিভিশন এর প্রধান বার্তা সম্পাদক,স্বরবর্ণ ডটকম এর প্রধান সম্পাদক ও নীল স্রোত সাহিত্য সাময়িকীর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।তাছাড়া তিনি বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখা ও স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এর সভাপতি হিসেবে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন।
তিনি একাধিকবার বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এর কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকতার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।