শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ মে ২০২২, ৯:১৪ অপরাহ্ণ

ওসমানীনগরে স্কুল মাঠের ড্রেন ভেঙ্গে তলিয়ে গেছে পানিতে

আপডেট টাইম : মে ১৪, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরের মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠের ড্রেনের কাজ শেষ হতে না হতেই নিম্ন মানের কাজ হওয়ার কারণে এক দিনের বৃষ্টিপাতে ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে। নর্দমার নতুন নির্মিত কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। নিম্ন মানের কাজ হওয়ার কারণে যেকোন সময় বাকি অংশ ভেঙ্গে পড়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্যে ভরাদ্ধের ৩লক্ষ টাকার এ কাজটি অতি নিম্ন মানের হয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসি।
জানা যায়, কয়েক মাস আগে স্থানীয় মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্টানে আসেন স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান। তখন মাঠের খেলোয়াড়গণ সংসদ সদস্যকে মাঠের উত্তর পাশের পুরাতন নর্দমার সাথে সংযুক্ত করে নতুন একটি নর্দমা নির্মান করার আবেদন করেন। সংসদ সদস্য তাৎক্ষণিক মাঠে ৩লক্ষ টাকা বরাদ্ধের কথা বলে যান। এরপর কাজ এর অর্ডার হলে মাঠের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ৫ ইঞ্চি পুরত্বের একটি নর্দমা স্থাপন শেষ হয়। নর্দমার নির্মান কাজ শেষ হওয়ার সাথে সাথে গত ১২ মে বৃষ্টিপাত শুরু হলে পশ্চিমের অংশে প্রায় ২০ ফুট নর্দমা ভেঙ্গে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাছাড়া নর্দমার পূর্ব পাশের কর্ণারের অংশে তিনটি স্থানে ফাটল দেখা দিয়েছে।
তাজপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমদ জানান, বিদ্যালয় মাঠের নর্দমার কাজটি নিম্ন মানের হওয়ার কারণে ভেঙ্গে গিয়েছে। মাত্র ৫ইঞ্চি পুরত্বের জন্য এবং কাজ নিম্ন মানের হওয়ার কারণে নর্দমাটি ভেঙ্গেছে। মাঠের পুবদিকে ১০ ইঞ্চি পুরত্বের পুরাতন নর্দমাটির মতো কাজ হলে ভাঙতো না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান বলেন, নতুন নির্মিত নর্দমাটি ভেঙ্গে গেলে আমি সংশ্লিষ্ট ঠিকাদারকে জানিয়েছি। শুনেছি ৩লক্ষ টাকার কাজটি এমপি সাহেব ভরাদ্ধ দিয়েছেন এবং বর্তমান চেয়ারম্যান কাজটি করাচ্ছেন। বিদ্যালয়ের কাউকে নিয়ে কোন প্রজেক্ট কমিটি না হওয়ায় আমি বিস্তারিত জানিনি।
স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান সরকারী কাজে ব্যাংকক থাকায় তাঁর কোন বক্তব্য নেওয়া যায়নি।

শেয়ার করুন