শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ জুন ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ

সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি সেবা

আপডেট টাইম : জুন ১, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট রেঞ্জের সকল জেলার থানাগুলোতে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু হয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আজ রবিবার (১ জুন ২০২৫) এ সেবা কার্যকর করা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী পুলিশি সেবা সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোপূর্বে শুধুমাত্র হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা গেলেও এখন থেকে সিলেট রেঞ্জের সব থানায় যেকোনো ধরনের জিডি অনলাইনে দেওয়া যাবে। ইতিমধ্যে সিলেট ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জের থানাগুলোতে এই সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকায়ও এ সেবা সম্প্রসারিত হবে।

অনলাইনে জিডি করতে ‘অনলাইন জিডি’ নামের মোবাইল অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই পরবর্তীতে বারবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে ২৪ ঘণ্টা খোলা থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে পুলিশি সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন