,

21 April 2023, 3:22 AM

ঈদ আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিন

আপডেট টাইম : April 21, 2023 3:22 AM



শেয়ার করুন

সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর বড় একটি উৎসব। আনন্দময় এ দিনে সকল বৈষম্য ও ভেদাভেদ ভুলে গিয়ে সাম্য ও মানবতার সৌন্দর্যে আমাদেরকে একীভূত হতে হবে। তিনি পিছিয়ে পড়া অসহায় প্রান্তিক মানুষগুলোর পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রবাসী ব্যক্তিবর্গকে এগিয়ে আসার অনুরোধ জানান।

গোলজার আহমদ হেলাল বৃহষ্পতিবার জৈন্তাপুর উপজেলায় সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, তরুণ সমাজকর্মী ও আল হেরা ডিজিটাল আইটি’র পরিচালক জুবায়ের আহমদ, প্রবাসী আবুল হোসেন, যুব সংগঠক ও জৈন্তা ট্রাভেলস এন্ড ট্যুর পরিচালক দুলাল আহমদ ইমন, বাবুল আহমদ, আবু বকর প্রমুখ।

শেয়ার করুন