6 July 2022, 11:50 AM
আজ বুধবার সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান গোলাপগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঘরবাড়ি মেরামত/ সংস্কারের জন্য ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল’ হতে প্রাপ্ত অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম, এসিল্যান্ড আবিদা সুলতানা, কাউন্সিলর, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জ উপজেলায় ৪৯০ টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরবাড়ি মেরামতের জন্য ১০,০০০ টাকা করে প্রদান করা হবে।
