২২ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
“নাস্তিক্যবাদ ও কথিত নারীবাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিশনের সুপারিশ জনগণের ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক” : মুফতী আলী হাসান উসামা
খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশসমূহ প্রত্যাখ্যান করে বলেছেন, “এসব সুপারিশ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিরাচরিত ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেসব সুপারিশ ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তা জনগণ মানবে না।”
তিনি আজ সিলেটে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা ও ভারতের সংসদে পাশকৃত ওয়াকফ বিলের প্রতিবাদে খেলাফত মজলিসের আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মুফতী উসামা বলেন, “ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধবিরতি যথেষ্ট নয়। মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরাইলের অবৈধ অস্তিত্ব নিশ্চিহ্ন না করা পর্যন্ত শান্তি সম্ভব নয়। গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত বাহিনী গঠন করে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
ভারতের সংসদে পাশকৃত ওয়াকফ বিলের নিন্দা জানিয়ে তিনি বলেন, “মোদী সরকার মুসলিমদের ধর্মীয় স্থাপনা দখলের ষড়যন্ত্র করছে। এ বিল প্রত্যাহার না করলে তা মোদী সরকারের জন্যই বুমেরাং হবে।”
খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার ডাকে আজ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে চৌহাট্টা পর্যন্ত বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান।
অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, শাহ আশিকুর রহমান, কে. এম. আব্দুল্লাহ আল মামুন, মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, শামসুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল সাইফুর রহমান খোকন, মহানগর সহ-সভাপতি মাওলানা মঞ্জুরে মাওলা, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা, ওলামা সম্পাদক মাওলানা ওলিউর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সহ-অফিস ও প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, জেলা বায়তুলমাল সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক আহমদ মাহফুজ আদনান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আলী নুর
তাছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি ও কেন্দ্রীয় পরিষদ সদস্য মিজানুর রহমান, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ প্রমুখ।
মুফতী উসামা সমাবেশে জোর দাবি জানান, “নারী বিষয়ক সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করে ধর্মীয় মূল্যবোধ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, এমন নতুন কমিশন গঠন করতে হবে।”