১২ ফেব্রুয়ারি ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ
ওসমানীনগর উপজেলার ৫ নং গোয়ালাবাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান পীর মজনু মিয়াকে এক গণসংবর্ধনা দেওয়া হয় শনিবার ( ১২ ফোব্রুয়ারী ২০২২ ইং) ।
গেলো ৩১ জানুয়ারী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন নির্বাচনে পীর মজনু মিয়া নৌকা প্রতীক নিয়ে অংশ গ্রহন করে বিজয় লাভ করেন। তার বিজয়কে কেন্দ্র করে এলাকাবাসী এ গণসংবর্ধনার আয়োজন করেন।
যুক্তরাজ্যে প্রবাসী জুনেল আহমদ নজির’র সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পীর মোঃ মজনু মিয়া বলেন , ওসমানীনগর উপজেলার মধ্যে ব্যবসায়ীক প্রান কেন্দ্র হিসেবে খ্যাত গোয়ালাবাজার ইউনিয়ন। এ ইউনিয়নে কোন অপরাধির আশ্রয় হবেনা। র্দর্ণীতিবাজদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা এবং সকলের সযোগিতায় গোয়ালাবাজার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলারও প্রতিশ্রুতি ব্যাক্ত করেন তিনি।
সংবর্ধনা কালে উপস্থিত ছিলেন, মোঃ ইর্শাদ আলী ,মোঃ আনছার মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আলোকিত সিলেট/আবীর