২৮ জুন ২০২২, ৯:৩০ অপরাহ্ণ
আজ মঙ্গলবার পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ এর নির্দেশনায় এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন এলাকার সাম্প্রতিক আকস্মিক ও ভয়াবহ বন্যায় বানভাসি, দুর্দশাগ্রস্ত, অসহায় মানুষের গৃহপালিত গবাদিপশুর জন্য খাবার বিতরণ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ১০০ খামারির মধ্যে গৃহপালিত গবাদিপশুর খাবার খামারিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।