,

20 April 2026, 1:45 AM

সিলেটে হাম-রুবেলা টিকা পাবে ৩,৯৬,৫১৪ জন শিশু

আপডেট টাইম : April 20, 2026 1:45 AM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” সফলের লক্ষ্যে সিভিল সার্জনের কার্যালয়, সিলেট আয়োজিত জেলা পর্যায়ে  প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সিলেটের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আবু সালমান মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় এসময় ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত,ইউনিসেফ এর দায়িত্বপ্রাপ্ত ডা: ফজলুল কাদের সহ অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

সভায় ডা: আবু সালমান জানান,৬ মাস থেকে ৫৯ মাস বয়সী(৫বছর কম বয়সী) সকল শিশুর জন্য এ টিকাদান ক্যাম্পেইন আগামীকাল থেকে ১০মে পর্যন্ত চলবে।। সিলেট জেলায় ৬ মাস থকে ৫ বছর কম বয়সী সকল শিশুর জন্য এ টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। উক্ত ক্যাম্পেইনের আওতায় সিলেট জেলায় মোট ২.৪৬১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩,৯৬,৫১৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ২,৪৪৯টি অস্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে।তিনি বলেন, হাম একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। সাধারনত এক জন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মাঝে হাচি, কাশির মাধ্যমে অতি দ্রুত ছড়ায়। হামের সংক্রমনের উপসর্গ দেখা দিতে ১০-১৪ দিন সময় লাগতে পারে। প্রাথমিক উপসর্গ সাধারনত জ্বর, কাশি, চোখ লালা হওয়া, সর্দি ইত্যাদি। জটিলতা গুলোর মাঝে আছে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনফালাইটিস, অন্ধত্ব, বধিরতা ইত্যাদি। শিশুদের মাঝে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি দেখা যায়। রুবেলা ও একটি ভাইরাস জনিত অত্যন্ত সংক্রামন রোগ যা হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়। এই দুইটি রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে সঠিক সময়ে টিকা দিয়ে সুরক্ষিত করা।

সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, হামের প্রাদুর্ভাব থেকে আমরা শিশুদের রক্ষা করতে চাই।তিনি ব্যাপক প্রচারের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

প্রেস কনফারেন্সে সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, ইমজার সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু ও বাসসের ব্যুরো প্রধান সেলিম আউয়াল বক্তব্য রাখেন। সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন