শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ নভেম্বর ২০২২, ৯:৫৮ অপরাহ্ণ

জৈন্তাপুরে ফটোগ্রাফি উপর ১০দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট টাইম : নভেম্বর ১৪, ২০২২ ৯:৫৮ অপরাহ্ণ



শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের ফটোগ্রাফীর উপর ১০ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন মুলক প্রশিক্ষনের সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্টিত হয়েছে ৷

সোমবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমানের সভাপতিত্বে ১০ দিন ব্যাপী ফটোগ্রাফী প্রশিক্ষনের সমাপনি অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, জাইকার প্রতিনিধি আজিজুর রহমান, প্রশিক্ষক আনিসুর রহমান, প্রশিক্ষক এইচ এম শহিদুল ও প্রশিক্ষনার্থীবৃন্দরা । বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে যুবকদের ফটোগ্রাফীর উপর ১০ দিন ব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন