31 May 2022, 10:16 PM
আব্দুল হাদী ,ওসমানীনগর প্রতিনিধি ::
সন্তানের অসুখ হলে ভোগান্তি পোহাতে হয় মা-বাবার।আর যদি কোন সন্তানের চিকিৎসা হয়না টাকার অভাবে তখন আর কষ্টের সীমা থাকেনা। তেমনি ভাবে ওসমানীনগর উপজেলায় অসহায় অবস্থায় দিন যাপন করছেন হতদরিদ্র মা-বাবা। টাকার অভাবে মৃত্যুের প্রহর গুনছেন সন্তানের।
জানাযায় , উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা গাভুরটিকি গ্রামের হতদরিদ্র প্রতাপ দাস এবং অঞ্জনা রাণী দাসের ছেলে অন্ত দাস (০৯)। দীর্ঘ দিন থেকে হার্টের ছিদ্র রোগ নিয়ে বেচে আছেন। ডাক্তার বলছেন তার হার্টে অপারেশন করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। অপারেশন করতে হলে সাত/আট লক্ষ টাকার প্রয়োজন।দরিদ্র পরিবার কোন রকম খেয়ে পরে বেচে আছেন। এতো টাকা তাদের পক্ষে জোগাড় করা কখনো সম্ভব নয়।
এছাড়া্ও তাদের বড় ছেলে পংকজ দাস তার রোগ নির্ণয় করার আগে মারা যায় ৬ বছর বয়সে । দ্বিতিয় ছেলে অনিক দাসের হার্টেও ছিদ্র থাকায় এক বছর আগে ১৪ বছর বয়সে চিকিৎসার অভাবে মারা গেছে। ডাক্তাররা বলছেন বয়স বাড়ার সাথে অন্ত দাসের অবস্থাও একই রকম হবে।
এ ব্যাপারে প্রতাপ দাস ও অঞ্জনা রাণী দাসের কাছে জানতে চাইলে তারা বলেন , আমাদের একটি ছেলে মারা গেছে বিনা চিকিৎসায়। এখন এই ছেলটিকে নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছি।সরকারীভাবে কিংবা ভিত্তবানরা যদি সাহায্যে সহযোগিতা করেন তাহলে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে ।
কেউ কোন সাহায্যে সহযোগিতা করতে চাইলে ০০৮৮০১৭৪৮৬০০৬৯৭ এই মোবাইল নাম্বারে তাদের সাথে যোগাযোগ করারও অনুরোধ জানান অসহায় মা – বাবা।